আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন মোবাইল ফোনেই জানা যাচ্ছে নিজের ভোট কেন্দ্র ও ভোটার নম্বর। নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপ smart election ব্যবহার করে ঘরে বসেই এই তথ্য যাচাই করা সম্ভব।
অ্যাপটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েডের Google Play Store এবং আইফোনের App Store এ। সার্চ বক্সে “Smart Election Management BD” লিখলেই নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপটি দেখা যাবে।
কীভাবে অ্যাপ ব্যবহার করবেন
- Google Play Store বা App Store এ গিয়ে সার্চ করুন Smart Election Management BD
- অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন
- বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করুন
- জাতীয় সংসদ নির্বাচন অপশন নির্বাচন করুন
এরপর আপনি বিভাগ ও জেলা অনুযায়ী বিভিন্ন আসনের তথ্য দেখতে পারবেন। সেখানে ভোটার সংখ্যা, পুরুষ ও মহিলা ভোটারের পরিসংখ্যান, প্রার্থীর নাম ও প্রতীকসহ নানা তথ্য পাওয়া যাবে।
নিজের ভোট কেন্দ্র জানবেন যেভাবে
নিজের ভোট কেন্দ্র ও ভোটার নম্বর জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন
- এনআইডি নম্বর লিখুন
- জন্ম তারিখ নির্বাচন করুন
- তথ্য সঠিক হলে সার্চ করুন
সার্চ করার পর স্ক্রিনে আপনার ভোটার নম্বর, ভোটিং ক্রমিক নম্বর এবং ভোট কেন্দ্রের নাম দেখাবে। এছাড়া কেন্দ্রের ম্যাপ লোকেশনও দেখা যাবে।
ম্যাপসহ দিকনির্দেশনা সুবিধা
অ্যাপ থেকে সরাসরি Google Map এ গিয়ে ভোট কেন্দ্রের অবস্থান দেখা যাবে। বর্তমান অবস্থান থেকে কীভাবে কেন্দ্রে পৌঁছাবেন, তার দিকনির্দেশনাও পাওয়া যাবে।
smart election অ্যাপের মাধ্যমে ভোটাররা খুব সহজে নিজের ভোট সংক্রান্ত এ টু জেড তথ্য যাচাই করতে পারবেন, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করেছে।